মধ্যমগ্রামে বাড়ি ছিল তাঁর। একডাকে সবাই চিনত সেই মিষ্টি হাসির মেয়েটিকে। তরুণীদের স্টাইল আইকন, স্ট্রেট করা চুল সে সময় পুরুষ হৃদয়ে রীতিমতো হিল্লোল তুলেছিলেন তিনি। তিনি অর্থাৎ মোনালিসা পাল। সালটা ওই ২০০৮-২০০৯। না, সে সময় বাজারে ফেসবুক এতটা জনপ্রিয় হয়নি। অরকুট থাকলেও জীবন সামাজিক মাধ্যম সর্বস্ব হয়নি। স্মার্টফোন? তা ছিল নিছকই বিলাসিতা। ১১ টাকার এসএমএস […]