মালদহ: ফের অশান্তি বাংলাদেশ সীমান্তে। বিএসএফ-এর মহিলা জওয়ানের উপরে হামলার অভিযোগ সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের আরাধাপুর বর্ডার আউট পোস্টের কুটাদহ সীমান্তে। জানা গিয়েছে, দুষ্কৃতীদের অনুপ্রবেশ রুখতে পরপর গুলি চালান ওই মহিলা জওয়ান। ভয় পেয়ে পালায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের অন্ধকারে ওই হামলার ঘটনা ঘটে সীমান্তে। সীমান্তে ছ’জন অনুপ্রবেশকারীকে […]