দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার সরস্বতী পুজোতেও কৃষ্ণননগরে বিসর্জন ঘিরে সংঘর্ষ। ২ ক্লাবের সংঘর্ষে আহত হয়েছেন ২ জন। বুধবার রাতে সংঘর্ষ থামাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। লাঠিচার্জ ও ধরপাকড় করে নিয়ন্ত্রণে আনতে হয় পরিস্থিতি। জানা গিয়েছে বুধবার রাতে সরস্বতী পুজোর ভাসানের সময় কৃষ্ণনগরে ২টি ক্লাবের মধ্যে সংঘর্ষ বাঁধে। ক্রমশ সংঘর্ষ ভয়ানক আকার […]