Pariksha Pe Charcha: বড় পরীক্ষার চাপ সামলাবে কী করে? ‘পরীক্ষা পে চর্চা’য় প্রধানমন্ত্রীর সঙ্গে টিপস দেবেন সদগুরু-দীপিকা পাড়ুকোনও – Bengali News | Pariksha pe Charcha: PM Narendra Modi’s Pre Exam Program to Have Sadhguru, Deepika Padukone
নতুন ফরম্যাটে পরীক্ষা পে চর্চা।Image Credit source: X
নয়া দিল্লি: জীবনের বড় পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা নার্ভাসনেস, টেনশন কাজ করে। পরীক্ষার্থীদের উপর থেকে চাপ কমাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনেছিলেন এক ভিন্ন ধারার অনুষ্ঠান, পরীক্ষা পে চর্চা। এবার সম্পূর্ণ নতুন স্টাইলে, নতুন ফরম্যাটে হতে চলেছে পরীক্ষা পে চর্চা। শুধু প্রধানমন্ত্রীই নন,ছাত্রছাত্রীদের মনোবল বাড়াবেন দীপিকা পাড়ুকোন থেকে সদগুরু।
জানা গিয়েছে, এ বছরের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদগুরু, দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত মাসি, ভূমি পেডনেকর, মেরি কম, টেকনিক্যাল গুরুজি, রাধিকা গুপ্ত, অবনী লেখারা, রুজুতা দিভেকর, সোনালি সব্রবাল, ফুডফার্মার।
আগামী ১০ ফেব্রুয়ারি নয়া দিল্লির ভারত মণ্ডপমে এই অনুষ্ঠান হবে। ৩.৩০ কোটিরও বেশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশ নেবে।
২০১৮ সাল থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রতি বছরই বড় পরীক্ষার আগে প্রধানমন্ত্রী মোদী পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরীক্ষার চাপ কীভাবে সামলাতে হবে, তা নিয়ে টিপস দেন।
