ইচ্ছাকৃত ভাবে কাজ স্তব্ধ করতে চাইছেন ডিরেক্টরস গিল্ড, যে ফেডারেশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের উচিত নিজের এক্তিয়ার দেখা। ডিরেক্টররা কর্মবিরতিতে যেতেই কড়া ভাষায় আক্রমণ ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের। প্রসঙ্গত, গত সন্ধে ৭ টার মধ্যে ফেডারেশনের তরফ থেকে কোনও সদুত্তর না পেয়ে, আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল ডিরেক্টরস গিল্ড। সেই মতোই সকাল থেকে বন্ধ টলি […]