মৈপীঠ: পাশের জঙ্গলে বাঘের বাস, তাই সতর্ক থাকতেই হয় বাসিন্দাদের। কখনও কখনও এদিক-ওদিক বাঘ বেরিয়ে পড়ার খবরও পাওয়া যায়। তাই বলে বনকর্মীর মাথা নিয়ে যেভাবে টানাটানি করেছে বাঘ, তা আগে কখনও দেখেনি সুন্দরবনের মৈপীঠের বাসিন্দারা। গুরুতর আহত বনকর্মী এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আর সেই বাঘ আটকাতে রাতভর চলল লড়াই। অবশেষে ভোরে খাঁচাবন্দি হল বাঘ। সোমবার […]