কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেহালায় শিশুকন্যাকে যৌন হেনস্থা করার অভিযোগ পুরসভার পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকা। অভিযুক্তকে বাতিস্তম্ভে বেঁধে ব্যাপক গণধোলাই দেয় জনতা। এর পর তাঁর চুল কেটে মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে […]