মোহনবাগান ক্লাবে নির্বাচনের হাওয়া। কয়েকদিন আগে বার্ষিক সাধারণ সভাতেও হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি হয় দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে। পরিস্থিতি সামলাতে ১৫ ফেব্রুয়ারির মধ্যে কার্যকরী কমিটির বৈঠক ডাকার প্রস্তাব দেন সহ সভাপতি কুণাল ঘোষ। সেই বৈঠকে বিরোধী গোষ্ঠীর প্রতিনিধিকেও রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই মতোই ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ কার্যকরী কমিটির বৈঠক ডাকা হয়। মোহনবাগানের প্রাক্তন সচিব […]