রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ বা টেট দুর্নীতিতে নাম জড়ানোর পর এবার সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা প্রাক্তন সাংসদ এবং বর্তমানে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। আর এ নিয়ে মুখ খুলেই সংশ্লিষ্ট বিষয়টিকে ‘অতীত’ বলে উল্লেখ করলেন দিব্য়েন্দু। সংবাদমাধ্যমকে সরাসরি বললেন, তারা যেন আর ‘এই চ্যাপটার নিয়ে বেশি জলঘোলা’ না করে! […]