আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি নয়াদিল্লি: এখনও মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়নি। তবে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সেজে উঠছে দিল্লি। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রামলীলা ময়দান। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নামও বুধবার সন্ধেয় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়ে যাবে। […]