উদীয়মান নৃত্যশিল্পী ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। যাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চন্দননগরের নারুয়া রায়পাড়ায়। রবিবার বেশি রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। এই মৃত্যু নিয়ে বিতর্ক আছে। কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের এই যুবতীর সঙ্গীরা ইভটিজিংয়ের তত্ত্ব সামনে নিয়ে আসেন। আর ইভটিজিংয়ের জন্যই সুতন্দ্রার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি মারা যান […]