প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ করেছে সিবিআই। আর এর পরই সিবিআই তাঁর মক্কেলের ভাবমূর্তি কালিমালিপ্ত করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে উল্লেখ হতেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জারি বিবৃতিকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভায় বিজেপির মুখ্য […]