'শুধুই ব্যবসা...', ডিভোর্সের কথা উঠতেই বিস্ফোরক গোবিন্দা, সত্য়িই কি পরকীয়ায় নায়ক? - Bengali News | Govinda reacts to reports of divorce from sunita ahuja - 24 Ghanta Bangla News
Home

‘শুধুই ব্যবসা…’, ডিভোর্সের কথা উঠতেই বিস্ফোরক গোবিন্দা, সত্য়িই কি পরকীয়ায় নায়ক? – Bengali News | Govinda reacts to reports of divorce from sunita ahuja

Spread the love

মঙ্গলবার আচমকাই বলিউডে রটে গেল গোবিন্দা ও সুনিতা আহুজার নাকি সংসার ভাঙছে। এমনকী, রটে গেল গোবিন্দা এক মারাঠি অভিনেত্রীর প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন, আর সেই কারণেই সুনিতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানছেন বলিউডের হিরো নম্বর ওয়ান। তবে গতকাল এসব নিয়ে বলিউড উত্তাল হলেও, প্রথমে মুখ খোলেননি গোবিন্দা বা সুনিতা। কিন্তু বুধবার ডিভোর্স প্রসঙ্গে আর চুপ থাকলেন না।

এক সংবাদমাধ্যমে গোবিন্দা ডিভোর্সের বিতর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, এখন শুধু ব্যবসা নিয়ে কথা বলতেই চাই। সারাদিন শুধু ব্যবসা নিয়ে ভাবছি। আর কিছু মাথায় নেই। আমার নতুন সিনেমা আসছে, সেটার কাজ নিয়েই ব্য়স্ত।

গোবিন্দা খুব চালাকি করেই গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তবে গোবিন্দা মুখ খুললেও, এই নিয়ে কিছু মন্তব্য করেননি গোবিন্দার স্ত্রী সুনিতা।

এই সাক্ষাৎকারেই সুনীতা বলেন, বলিউডে যখন গোবিন্দা নম্বর ওয়ান নায়ক। তখন কোনও নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। তবে এখন ওর বয়স ৬০। হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকে। এখন যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহলে বেশ ভয়ের বিষয়। এটাই আমাকে দুশ্চিন্তায় ফেলেছে।

শোনা যাচ্ছে, গোবিন্দা নাকি এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। আর সেই অভিনেত্রীর কারণেই নাকি ভাঙতে চলেছে সুনিতার সংসার।

সুনীতার এই মন্তব্যেই বিতর্কের ঝড়। নিন্দুকরা বলছেন, নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু। সেই কারণেই এমন মন্তব্য় করেছেন সুনীতা। তবে বিচ্ছেদের এই গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য করেননি গোবিন্দার স্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *