বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন, ভোটার লিস্ট ‘ক্লিন’ করতে হবে। একজনও ‘ভূতুড়ে ভোটার’ রাখা যাবে না। আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজে কোনও গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও […]