ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র দু-দলের রেকর্ড রয়েছে অভিষেক মরসুমেই চ্যাম্পিয়ন হওয়ার। কী ভাবে! ২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। অভিষেক আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল আরও একটি টিম! হ্যাঁ, সেটা আইপিএলের অভিষেক নয়, তবে টিমের অভিষেক। ২০২২ সালে আইপিএলে যাত্রা শুরু গুজরাট টাইটান্সের। আর অভিষেকেই চ্যাম্পিয়ন হয় টাইটান্স। […]