একটা বছর। পরিস্থিতি বদলেছে! কতটা? পুরোপুরি বোঝা যাবে শনিবার সন্ধ্য়ায়। আহমেদাবাদের গ্যালারি থেকে এবার বিদ্রুপ হয়তো নয়। ভালোবাসার বর্ষা নামতেই পারে। কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন। কিন্তু আজ তাঁর প্রথম পরিচয় ঘরের ছেলে। হোম গ্রাউন্ডে অ্যাওয়ে ম্যাচ খেলবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। এই টুর্নামেন্টে পাঁচ বার ট্রফি জিতেছে […]