ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। এই বিপর্যয়ের জন্য পরিবারের সদস্যদের কাণ্ডজ্ঞানহীনতাকে কাঠগড়ায় তুললেন তিনি। তাঁর সাফ কথা, কে বাড়িতে বাজি মজুত করে তার পাশে রান্না করছেন সে খবর পুলিশের পক্ষে সব সময় রাখা সম্ভব নয়। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে সুপ্রতীমবাবু বলেন, ঢোলাহাটে […]