পুর প্রধানের নির্দেশ মেনে রামনবমীর দিন বন্ধ থাকল শহরের একাধিক মাংসের দোকান। পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় এদিন মাংসের দোকান বন্ধ থাকতে দেখা যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও পুর প্রধানের দাবি, এ বিষয়ে তিনি কোনও লিখিত নির্দেশ জারি করেননি। শুধুমাত্র অনুরোধ জানিয়েছিলেন। তবে এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। একইসঙ্গে পুর প্রধানের সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছেন […]