SSC নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারানোর পর এবার আরও এক দুর্নীতিতে বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন স্কুলে চাকরিরত ১৩১ জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এর ফলে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। এদিন […]