রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেফতারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে এই মন্তব্য করেন তিনি। দিলীপবাবু বলেন, ‘সিদ্দিকুল্লা চোধুরীর মতো লোককে আফস্পা আইনে জেলে ভরা উচিত। এক নম্বরের দেশদ্রোহী একটা, সাম্প্রদায়িক লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকেদের কাঁধে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় […]
চাকরি হারানোর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় ডিআই অফিস অভিযানে গিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। কসবার ডিআই অফিসেও শিক্ষক-শিক্ষিকারা গিয়েছিলেন বাকি জায়গার মতো। আর সেখানেই পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করল চাকরিহারাদের ওপরে। এমনকী শিক্ষিকাদের ওপরও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ। কসবায় আজ চাকরিহারাদের বাধা দিতে পুলিশ ব্যারিকেড বসিয়েছিল। সেই ব্যারিকেড টপকে ডিআই অফিসে যাওয়ার চেষ্টা করেছিলেন শিক্ষকরা। সেই […]
ছ’মাস আগে যোগ দিয়েছিলেন কাজে, কিন্তু পাননি চেয়ার-টেবিল, ফোন, পাননি কোনও দায়-দায়িত্বও। তবে মাইনে পাচ্ছেন নিয়মমাফিক, এমনটাই অভিযোগ স্বাস্থভবনের মেডিক্যাল অফিসার গৌরাঙ্গসুন্দর জানার। তার দাবি, আরও জনা ৭০ অফিসার এমনই বসে মাইনে পাচ্ছে। আর এরই প্রতিবাদ জানাতে তিনি বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। দেখুন ভিডিয়ো Source link
ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রীImage Credit source: Tv9 Bangla কলকাতা: বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে ব্যাপক ত্রুটি। অভিযোগের বহরে বিরক্ত কলকাতা পুরসভা। গর্ত না করে ভেঙে ফেলতে হবে গোটা নির্মাণই। এমনই নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বড়সড় বদল নিয়ে এল কলকাতা পুরসভা।বেআইনি নির্মাণ এতদিন ভাঙার সময় দেখা যেত শুধুমাত্র সিলিংয়ের অংশটুকু বড় […]
মহিষাদল: হাজার হাজার অ্যাপ, নিত্য নতুন কৌশল, বিনোদনের সঙ্গেই উপার্জনের হাতছানি। আর সেই সব অ্য়াপের হাত ধরে কেউ করছেন হাজার হাজার টাকা উপার্জন, আবার কেউ ফাঁদে পড়ে হারিয়ে ফেলছেন লাখ লাখ টাকা। এরইমধ্যে মহিষাদলে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এবার ফের প্রশ্ন উঠে গেল এই অ্যাপগুলিকে নিয়ে। সহপাঠীদের একাংশ বলছেন, মোবাইল গেমে আসক্ত হয়ে […]
টলিপাড়ায় সফল কালজয়ী জুটি উত্তম কুমার-সুচিত্রা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটি অনেক আশা জাগিয়েছিল দর্শক মনে। যদিও নানা কারণে তাঁদের অফ স্ক্রিন সম্পর্কে দূরত্বের জন্য অনস্ক্রিন জুটিও আর দেখা যায়নি। এই জুটির শেষ ছবি ‘ধূমকেতু’ মুক্তি পায়নি। দুই তারকার ভক্তদের আশা, একদিন এই ছবি মুক্তির আলো দেখবেই। যদিও এই ছবির সহপ্রযোজক তথা […]
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla কলকাতা: মানুষকে ক্ষমা করা শিখতে হবে! জৈন ধর্মের বাণী উদ্ধৃত করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে ঐক্য়তার বার্তা দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “ঐক্যের জন্য লড়তে হবে। গোটা বিশ্বের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে। ঐকতার জন্য ভাবতে হবে, ঐকতার […]
আরজি কর মামলার তদন্তে তৎপর সিবিআইImage Credit source: TV9 Bangla কলকাতা: সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এসেছে আরজি কর মামলা। আগামী ২৩ এপ্রিল ফের ওই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। তার আগে তদন্তের গতি বাড়াল সিবিআই। মঙ্গলবার আরজি কর হাসপাতালের বর্তমান অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় ও উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ২ ঘণ্টার […]
কলকাতা: বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ করায় আক্রান্ত এক ব্যক্তি। অভিযুক্ত এলাকার তৃণমূল নেতা এবং তাঁর অনুগামীরা। আক্রান্তের নাম বিজয় নিয়োগী। কাঠগড়ায় রাজু খান নামে এক প্রোমোটার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে টলিগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জানা গিয়েছে, বুধবার সকালে বিজয় নিয়োগী নামে ওই ব্যক্তি রাস্তার উপরে বসে ছিলেন। তখন রাজু খান নামে এলাকার […]