‘পুলিশের গাড়ি পোড়ানোয় অভিষেক বলেছিলেন কপালে গুলি করব, এখন মুর্শিদাবাদে চালাও গুলি’ - 24 Ghanta Bangla News
Home

‘পুলিশের গাড়ি পোড়ানোয় অভিষেক বলেছিলেন কপালে গুলি করব, এখন মুর্শিদাবাদে চালাও গুলি’

Spread the love

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেফতারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে এই মন্তব্য করেন তিনি।

দিলীপবাবু বলেন, ‘সিদ্দিকুল্লা চোধুরীর মতো লোককে আফস্পা আইনে জেলে ভরা উচিত। এক নম্বরের দেশদ্রোহী একটা, সাম্প্রদায়িক লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকেদের কাঁধে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর তাই এদের কিছু বলার হিম্মত নেই। একদিন এদের সবার হিসাব হবে।’

তিনি বলেন, ‘রাজ্যে মুসলমানদের একাংশ তৃণমূলের বদান্যতায় ওয়াকফ সম্পত্তি লুটে পুটে খাচ্ছে। ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ায় তাদেরই গায়ে জ্বালা ধরেছে। যে উদ্দেশে কিছু সজ্জন ব্যক্তি সম্পত্তি দান করেছিলেন তা সাধিত হচ্ছে না। নতুন আইনের ফলে গরিব মুসলিমরা ওয়াকফ সম্পত্তির সুবিধা পাবেন।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘অভিষেক তো বলেছিলেন পুলিশের গাড়ি জ্বালালে কপালের মাঝখানে নাকি গুলি করতেন, আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে? দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি চালাও। তোমরা সব কাপুরুষ। ভদ্র – শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে। ভিখারি হয়ে যাবে। রাস্তায় নেমে আসবে।

কল্যাণ – সৌগত দ্বৈরথ নিয়ে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ‘আমরা বলেছিলাম, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলে সবাই চোর। এখন শুধু আমরা বলছি না, তৃণমূলের লোকেরাই বলে দিচ্ছে ওরা সবাই চোর। শুধু বললে হবে না, সবার বিচার হবে। সবার নাম আসবে, কান টানলেই মাথা আসবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *