তাঁকে মঞ্চে তুলে প্রশংসা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যিনি মঞ্চে প্রশংসিত হয়েছিলেন তাঁর হাত ধরেই গ্রাম পঞ্চায়েত পেল বিশেষ স্বীকৃতি। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ সঠিকভাবে সম্পূর্ণ খরচ করতে পেরেছেন তিনি। একাধিক প্রকল্প রূপায়ণ করেছে গোলাড় গ্রাম পঞ্চায়েত তাঁর নেতৃত্বেই। এবার সেই গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করল পশ্চিম […]