2025 - Page 2242 of 3394 - 24 Ghanta Bangla News
Home

নববর্ষের প্রাক্কালে সুন্দরবনের নদী পেরিয়ে অনুপ্রবেশ, গ্রেফতার ১২ জন বাংলাদেশের নাগরিক

কিছুতেই থামছে না অনুপ্রবেশের ঘটনা। ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়ছে বাংলাদেশের নাগরিকরা বলে অভিযোগ। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ধূলিয়ান, সামশেরগঞ্জ এবং সূতি এলাকায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তার নেপথ্যে ওপার থেকে আসা অনুপ্রবেশকারীরা রয়েছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা। আগেই এই পরিকল্পনা করা হয়েছিল। সেটাই কোনওভাবে ঘটানো হয়েছে বলে সূত্রের খবর। এই আবহে এবার নদী–জঙ্গল […]

Home

বর্ষার আগেই রাজ্যজুড়ে ২ হাজারের বেশি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে পূর্ত দফতর, বাংলার মুখ

রাজ্যজুড়ে ছোট থেকে বড় সবধরনের সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে চলেছে পূর্ত দফতর। যদিও প্রতিবছর বর্ষা আসার আগে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তবে এবার বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব সেতু পরীক্ষার কাজ শেষ করতে বলা হয়েছে। মূলত মাঝেরহাটের ঘটনা থেকে শিক্ষা […]

Home

Waqf Protest in Bengal: সোমে পারদ চড়াল ওয়াকফ! বিক্ষোভ কর্মসূচি ঘিরে ‘অবরুদ্ধ’ ভাঙড়ের বাসন্তী হাইওয়ে – Bengali News | Waqf Act Protests Erupt in Bengal: Sloganeering Shuts Down Bhangar Basanti Highway

বাসন্তী হাইওয়েতে বিক্ষোভImage Credit source: নিজস্ব চিত্র ভাঙড়: সোমেও ওয়াকফ আইন নিয়ে চড়ল বাংলার পারদ। মালদা-মুর্শিদাবাদের পর এবার ভাঙড়। সেখানে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। যার জেরে কার্যত অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। জানা গিয়েছে, এদিন রামলীলা ময়দানের দিকে অভিযান চালিয়েছিলেন এক দল সংখ্যালঘুরা। ওয়াকফ আইনের প্রতিবাদেই সেখানে ছিল কর্মসূচি। কিন্তু তার আগেই ওই বিক্ষোভকারীদের রুখে দেয় […]

Home

Siliguri: চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র শিলিগুড়ি, বেপরোয়া ভাঙচুর, আক্রান্ত পুলিশ – Bengali News | Siliguri Allegations of attack on Charak monks, Siliguri the battlefield in the clash between two groups, reckless vandalism, police attacked

উত্তপ্ত শিলিগুড়ি Image Credit source: TV9 Bangla শিলিগুড়ি: চড়ক সন্ন্যাসীর ওপর হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হামলা, একাধিক দোকান ভাঙচুর চালানো হয়। চলে ইটবৃষ্টি। রণক্ষেত্র শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ড। জখম ২ পুলিশ কর্মীও। আপাতত এলাকায় টহল দিচ্ছে বিশাল বাহিনী। চড়ক সন্ন্যাসীদের মারধরকে কেন্দ্র করে গত দুদিন ধরেই উত্তপ্ত ছিল এলাকা। […]

Home

ভুয়ো আধার, প্যান বানিয়ে ভারতে বাস, কাবুলে পালানোর আগেই ধৃত আফগান নাগরিক, বাংলার মুখ

ভুয়ো পরিচয়, নথিপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন আফগান নাগরিক। তাঁর বিরুদ্ধে আগেই লুক আউট নোটিশ জারি হয়েছিল। অবশেষে দিল্লি বিমানবন্দর থেকে ওই বিদেশি নাগরিককে গ্রেফতার করল লালবাজারের সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দর হয়ে আফগানিস্তানের কাবুলে পালানোর পরিকল্পনা ছিল তাঁর। তবে তার আগেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেন আধিকারিকরা। ধৃদের নাম মহম্মদ নবি […]

Home

পুজোপার্বণে চক্ররেল সচল রাখতে করা হোক বিকল্প ব্যবস্থা, জনস্বার্থ মামলা হাইকোর্টে, বাংলার মুখ

দমদম থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত রয়েছে চক্র রেলপথ। প্রতিদিন চক্র রেলের মাধ্যমে ৬৫ হাজার যাত্রী যাতায়াত করেন।তবে বছরে প্রায় ৩০দিন বন্ধ থাকে এই রেলপথ। মহালয়ার তর্পণ বা দুর্গাপুজো, কালীপুজোর বিসর্জন অথবা ছট পুজোকে কেন্দ্র করে চক্র রেল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ […]

Home

Hooghly: জেলমুক্তির পর গিয়েছিল অযোধ্যায়! তারপর বাংলায় ফিরতেই সঞ্জয়কে কুপিয়ে খুন দুষ্কৃতীর – Bengali News | A Man Found Dead Near Hooghly Station Area

নিহত সঞ্জয়Image Credit source: নিজস্ব চিত্র হুগলি: স্টেশনের অদূরেই রক্তারক্তি কাণ্ড। কুপিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনা হুগলি জেলার। সেখানে লোহারপাড়ায় উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। নিহতের নাম সঞ্জয় রাজবংশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে খুন করা হয় ওই যুবককে। অনুমান, প্রতিশোধ স্পৃহার কোপে পড়েই খুন হয়েছে সে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে […]

Home

ময়দানে রাস্তা ছেড়ে ডিভাইডারে উঠে গেল সরকারি বাস, আহত ৩ – Bengali News | Bus Accident in Park Street: Bus Hits Divider After loosing Control, 3 People injured

পার্ক স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠল বাস।Image Credit source: TV9 বাংলা কলকাতা: শহরের প্রাণকেন্দ্রে বাস দুর্ঘটনা। পার্কস্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল বাস। দুর্ঘটনায় আহত তিনজন। এমনভাবেই বাসটি ধাক্কা মেরে ডিভাইডারে উঠে গিয়েছে যে বাসের সামনের অংশ এবং ডিভাইডার কাটতে হচ্ছে। জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে আসছিল সরকারি বাস। ময়দানে […]

Home

ওয়াকফ আইনের বিরোধিতায় রক্ত দিতে হবে, সরকারি জমিতে সভা করে প্ররোচনা মুর্শিদাবাদে?, বাংলার মুখ

মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে তাণ্ডবে প্ররোচনা দেওয়া হয়েছে সরকারি মাঠে অনুষ্ঠিত একটি সভা থেকে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। গত মঙ্গলবার ইমাম – মোয়াজ্জিন অ্যাসোসিয়েন নামে এক সংগঠন জঙ্গিপুরে PWD মাঠে এই সভার আয়োজন করেছিল। সভায় হাজির ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ও অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক […]

Home

এপ্রিল মাসেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী!‌ কলকাতা থেকে জেলায় থাকতে পারে সফর

পর পর দু’‌বার বাংলায় আসার কথা থাকলেও কর্মসূচি বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাতে বঙ্গ–বিজেপির নেতাদের মন ভার হয়েছে। এই আবহে এবার বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সূত্রের খবর। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে যদি প্রধানমন্ত্রী বাংলায় আসেন তাহলে তা হবে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এখন বাংলায় বেশ কয়েকটি […]