রাস্তা পারাপার করতে পথচারীদের সুবিধার জন্য ইএম বাইপাসে তৈরি হচ্ছে সাবওয়ে। এই কাজের জন্য ইএম বাইপাসের একটি অংশ তিন মাস ধরে বন্ধ থাকতে পারে। তার ফলে যান চলাচলে সমস্যা হতে পারে। ইতিমধ্যে কেএমডিএ রাস্তা বন্ধ রাখার জন্য ট্রাফিক পুলিশের কাছে অনুমতি চেয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি বিবেচনার স্তরে রয়েছে। […]