তৃণমূল কংগ্রেসের মালদা জেলার প্রাক্তন সহ-সভাপতি তথা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা খুনের তদন্তে বড়সড় সাফল্য পেল।পুলিশ। এবার পুলিশের জলে ধরা পড়ল এই খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক। সূত্রের খবর, বিহার পুলিশের সহযোগিতায় জেলা পুলিশ বিহার থেকে কৃষ্ণকে গ্রেফতার করেছে। বাবলা সরকার খুনের প্রায় চার মাস পর গ্রেফতার করা হল কৃষ্ণ রজক। […]