খুব উত্তেজিত ও নার্ভাস... চাহালকে ছেড়ে নতুন ইনিংস শুরু করে বললেন ধনশ্রী ভার্মা - Bengali News | Yuzvendra Chahal EX Wife Dhanashree Verma Make Her Acting Debut With A Telugu film, here see details - 24 Ghanta Bangla News
Home

খুব উত্তেজিত ও নার্ভাস… চাহালকে ছেড়ে নতুন ইনিংস শুরু করে বললেন ধনশ্রী ভার্মা – Bengali News | Yuzvendra Chahal EX Wife Dhanashree Verma Make Her Acting Debut With A Telugu film, here see details

যুজি চাহালকে ছেড়ে নতুন ইনিংস শুরু ধনশ্রী ভার্মার

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা (Dhanashree Verma) মাস খানেক আগেই আলাদা হয়েছেন। ইতিমধ্যেই আরজে মেহবেশের সঙ্গে চাহালের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এ বার ধনশ্রীও শুরু করলেন নতুন ইনিংস। মার্চের ২০ তারিখ মুম্বইয়ের এক পারিবারিক আদালতে চাহাল ও ধনশ্রীর ডিভোর্স হয়েছে। দু’জনই এ বার নতুন জীবনের দিকে মন দিয়েছেন। একদিকে চাহাল ব্যস্ত আইপিএলে। অপরদিকে ধনশ্রীর জীবনেও এসেছে বড় পরিবর্তন।

ইতিমধ্যেই কোরিওগ্রাফার, ডান্সার হিসেবে ধনশ্রী ভার্মা জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এ বার তিনি বড় মঞ্চে আত্মপ্রকাশের পথে। তেলুগু সিনেমায় ডেবিউ হচ্ছে ধনশ্রীর। ‘অকাশ্যম দাতি বাস্তবা’ নামের সিনেমায় অভিনয় করছেন ধনশ্রী। নাচকে কেন্দ্র করে এই সিনেমা। প্রযোজনায় রয়েছেন দিল রাজু। ধনশ্রীর বিপরীতে এই সিনেমায় নায়ক কে থাকছেন, তা এখনও জানা যায়নি।

দিন সাতেক আগে ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ধনশ্রী। সেখানে শুটিং সেট থেকে নানা টুকরো মুহূর্ত ছবিতে বন্দি করে তুলে ধরেছেন যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী। সেই ইন্সটা পোস্টের ক্যাপশনে ধনশ্রী লিখেছেন, ‘শেষ হল। আমার প্রথম ছবি, আমার বিশেষ ছবি। হায়দরাবাদকে ধন্যবাদ। প্রথম সিনেমা সম্পূর্ণ করার অনুভূতিটাই আলাদা। আমি খুব উত্তেজিত এবং নার্ভাস। আমার সুপার টিম এবং দিল রাজু প্রোডাকশনের সঙ্গে সেরা সময় কাটিয়েছি। দেখা হবে প্রেক্ষাগৃহে। গডস প্ল্যান।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *