কলকাতা: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের এই মরসুমে হলটা কী? দলের খেলার ধরণ দেখে নিজেই ক্ষুব্ধ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার ম্যাচের পরে ‘ক্যাপ্টেন কুল’ আর কুল থাকতে পারলেন না। ম্যাচের পরে তাঁর মুখের প্রতিচ্ছবিই বলে দিচ্ছিল তিনি চটেছেন। নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু দলের হার ফেরাতে পারছেন না। সেই বিরক্তিই যেন চোখেমুখে। […]