পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্মম জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা দেশ। প্রাণ হারিয়েছেন ২৬ জন। নিহতদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন পর্যটক। বেহালার সমীর গুহ, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। এবার দু’জনের বাড়িতে গেলেন এনআইএ’র তদন্তকারীরা। আজ, শনিবার সমীর গুহ এবং বিতান অধিকারীর বাড়িতে গিয়ে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোটা ঘটনাটি শুনতে চান। ঠিক কী […]