কলকাতা: মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু। দীর্ঘদিন ধরে এই শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত স্বপন সাধন বসু অর্থাৎ টুটু বসু। মোহনবাগান ক্লাবের বহুদিনের সদস্য। তিনি এবং তাঁর পুত্র সৃঞ্জয় বসু বহু বছর ধরে মোহনবাগানকে একাধিক সাফল্য এনে দিয়েছেন। মোহনবাগান অতীতে বহুবার ইনভেস্টর সমস্যায় ভুগেছে। তখন নিজের টাকায় চালিয়েছেন ক্লাব। প্লেয়ারদের খরচ […]