সাগরপাড়া: আগেই এসে গিয়েছিল রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ। হাইকোর্টের সেই নির্দেশই এবার অক্ষরে অক্ষরে পালন করল প্রশাসন। ভেঙে গুড়ি দেওয়া হল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া বাজার এলাকার তিন তিনটি দোকান। তা নিয়েই এলাকায় শুরু চাপানউতোর। এই এলাকাতেই দোকান ছিল এলাবক্স, মদন মণ্ডল, শিখা হালদারের। কয়েক বছর আগেই পিডাব্লুডি-র জমিতে ওই দোকান তৈরি করেছিলেন তাঁরা। […]