৬ মাস পর অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস – Bengali News | Bangladesh arrested monk chinmay krishna das gets bail after 6 months
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস।Image Credit source: PTI
অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারত। কলকাতা থেকে শুরু করে মুম্বই, পুণে- দেশের দিকে দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছিল।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।