2025 - Page 2035 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh EXCLUSIVE: ‘দলের এত বড় জয়, সেটাই ছিনিয়ে আনতে গিয়েছিলাম, ছিনিয়ে এনেছি’, দিঘার জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে বড় ব্যাখ্যা দিলীপের – Bengali News | Dilip ghosh exclusive: ‘I went to snatch such a big victory for the party, I snatched it’, Dilip’s big explanation about going to Jagannath temple in Digha

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার।Image Credit source: TV9 বাংলা কলকাতা: দিঘা সফরে গিয়ে দলের অন্দরে আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দু’জনের প্রতিক্রিয়াতেই ধরা পড়েছে অসন্তোষ। সুকান্ত মজুমদার স্পষ্ট বলেছেন, দিলীপের সিদ্ধান্ত ব্যক্তিগত, দল অনুমোদন করে না। আবার দিলীপের এই মমতা-সাক্ষাতে […]

Home

Dilip Ghosh: ‘ইচ্ছা হলে হতে পারে…’, তৃণমূলে যাচ্ছেন দিলীপ? EXCLUSIVE সাক্ষাৎকারে পরিস্কার করলেন সবটা – Bengali News | Dilip ghosh Is Dilip going to Trinamool? He clarified everything in an EXCLUSIVE interview

তৃণমূলে যাচ্ছেন? কী বললেন দিলীপ? Image Credit source: TV9 Bangla কলকাতা:  সস্ত্রীক দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির দর্শন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ- যা নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি! বিতর্ক পৌঁছয় এমন পর্যায়ে, যেখানে বিজেপিরই অনেকে রাজনীতির সমীকরণের অন্য গন্ধ পেতে শুরু করলেন। বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় তো বলেই দেন, “এর মধ্যে যে রাজনীতির গন্ধটা […]

Home

‘বাঁচালেন!’ কেন বিয়ে করলেন? দল তাড়ালে কী করবেন? খোলাখুলি দিলীপ

দিলীপ ঘোষের সঙ্গে কি সত্যি সত্যিই তৃণমূলের তলায় তলায় যোগাযোগ রয়েছে? জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে বসে থাকার ছবি দেখার পরে এই কথাটি নিয়ে বার বার চর্চা হচ্ছে। এবার টিভি ৯ বাংলায় একান্ত সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। কেন বিয়ে করলেন? দল তাড়িয়ে দিলে কী করবেন? দলকে শক্তিশালী করতে কী করা দরকার? বিজেপিটা […]

Home

Dilip Ghosh EXCLUSIVE: ‘যুদ্ধ-ঝগড়া হচ্ছে বলে বিয়ে না করে বসে থাকব নাকি!’, মুর্শিদাবাদের তপ্ত পরিস্থিতিতে বিয়ে নিয়ে বললেন দিলীপ – Bengali News | Dilip ghosh exclusive: ‘Should I sit without getting married because there is a war and quarrel?’, Dilip said about marriage in the heated situation of Murshidabad

দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী।Image Credit source: TV9 বাংলা কলকাতা: দিলীপ ঘোষ মানেই বিতর্ক। আর সে কথা এক বাক্যে স্বীকারও করেন নিজেও। প্রথমে বিয়ে, তারপর মমতা-সাক্ষাৎ- তাঁর কীর্তিতে ঝড় উঠছে দল অন্দরেও। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসে বিয়ে নিয়েও মুখ খুললেন দিলীপ। সোজাসাপটা বললেন, ” আমি বিয়ে কখন করব, সেটাও কি ওরা বলে দেবে?” কিন্তু […]

Home

টিন-পাইপ-লোহার রড-১০ বস্তা সিমেন্টে কী হবে? মমতার কাছে ‘প্যাকেজ’ চান মুর্শিদাবাদের হিংসা কবলিতরা!

রাজ্যের পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী ও বিএসএফ যৌথভাবে অ্য়াকশনে নামতেই হিংসার আগুন নিভতে শুরু করেছিল মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায়। কিন্তু, হিংসার ক্ষত এখনও শুকিয়ে যায়নি। বহু মানুষই কার্যত সর্বস্ব হারিয়েছেন। এমন একটা প্রেক্ষাপটে আগামী ৫ মে (২০২৫) মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেকথা জানতেই আশায় বুক বাঁধছেন হিংসা কবলিত এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রীর কাছে […]

Home

বধূকে ‘কটূক্তি, প্রতিবাদ করায় হামলা, ইটবৃষ্টি-বাইকে আগুন’, উত্তপ্ত হল আসানসোল

গৃহবধূকে কটূক্তি করার অভিযোগ উঠেছিল। তা নিয়ে প্রতিবাদ হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। হামলা চালানো হল গৃহবধূর বাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। চলে ইটবৃষ্টি, হাতাহাতি, আগুন ধরানো হয় বাইকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে আসরে নামে বিজেপি। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মধ্যরাত […]

Home

Rooftop Restaurants: চাইলেও বন্ধ করতে পারেনি হুক্কা বার, রুফটপ রেস্তোরাঁতেও হোঁচট খাবে না তো রাজ্য? – Bengali News | Calcutta Municipality’s decision to close rooftop restaurants, talk of guidelines regarding Hunka Bar is emerging

কলকাতা: ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরে যে’কটি ছাদের ওপর রেস্তোরাঁ চলছে, তা বন্ধ করতে হবে। মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ১৫ জনের মৃত্যুতে এই নির্দেশ দেওয়া হল বলে জানিয়েছেন মেয়র। কিন্তু, নতুন সিদ্ধান্ত নেওয়া হলেও আদতে তা কতটা বাস্তবায়ন হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এর আগে হুক্কা […]

Home

IPL: গেইলকে গিলে খাবে পুরানগাথা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছক্কার দুনিয়ায় নতুন নবাব? – Bengali News | Will Nicholas Pooran beat Chris Gayle in IPL six in IPL 2025 season

চলতি মরসুমে সাবালক হয়েছে আইপিএল। ১৮ টি সিজনে অনেক রেকর্ড হয়েছে, অনেক রেকর্ড ভেঙেছে। অনেক নতুন খেলোয়াড়ের জন্মও হয়েছে এই আইপিএলে। আবার আইপিএলকেই কেরিয়ার শেষ করার প্ল্য়াটফর্ম হিসেবে বেছে নেন অনেকেই। সেই আইপিএলে এক এক সিজনে কত ছয় হয় তা হয়তো অনেকেই জানেন। টিভির পর্দায় সেই পরিসংখ্য়ান মাঝে মাঝেই দেখানো হয়। জানেন কি ছক্কা হাঁকানোর […]

Home

Medinipur: ‘আমি চাই ওরা যেন শাস্তি পায়’, প্রেমে ছ্যাঁকা থেকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ! ভিডিয়ো পোস্ট করে আত্মহত্যা প্রেমিকের – Bengali News | Young man from Sabang West Midnapore committed suicide due to love affair

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla সবং: প্রেমে ছ্যাঁকা, ব্ল্য়াকমেলিং, শেষ পর্যন্ত প্রেমিকার শাস্তি চেয়ে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে আত্মহত্যা যুবকের! চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ‘আমি চাই ওরা যেন শাস্তি পায়!’ এই মর্মেই ফেসবুকে প্রেমিকা ও প্রেমিকার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যা সবংয়ের সুজয় মাইতির। অন্যদিকে যুবকের বিরুদ্ধে […]

Home

আইনজীবীদের ওপর লাঠিচার্জের ঘটনায় অস্বস্তিতে ৭ IPS, অবমাননার রুল জারি হাইকোর্টের

আইনজীবীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অস্বস্তিতে পড়লেন সাত আইপিএস অফিসার। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৫ জুন এই সাত আইপিএস অফিসারকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ২৫ জুন এই মামলার পরবর্তী শুনানি। […]