কলকাতা: এসআইআর-এর মধ্যেই আবারও বিস্ফোরক রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিজের সামাজিক মাধ্যমে এক অডিয়ো ক্লিপ তিনি পোস্ট করেছেন। বিরোধী দলনেতার অভিযোগ, ফোন করে ফলতার বিডিও ও AERO নির্দেশ দিচ্ছেন, মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম। তাঁর আরও […]