সাধুবেশে বাড়ির মহিলাদের বোকা বানিয়ে তাঁদের গায়ে থাকা সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছিল চার চোর। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পাকড়াও করল হাওড়া সিটি পুলিশ। উদ্ধার করা হল খোয়া যাওয়া গয়নাও। ধৃত চার ‘কীর্তিমান’ হল – হাদিস লাঠোর, মনোজ লাঠোর, ছোটু লাঠোর এবং নেতা লাঠোর। এরা সকলেই বিহারের গয়ার বাসিন্দা বলে জানতে পেরেছে […]