2025 - Page 1817 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Operation Kagar: ৭২ ঘণ্টার ‘অপারেশন কাগার’-এ খেল খতম ২৭ মাওবাদী সহ কুখ্যাত বাসবরাজের! কী ভাবে এই কাজ ঘটালো বাহিনী? – Bengali News | All you need to know about Operation Kagar, the 72 hours long operations that killed 27 naxals

এক পুলিশ কর্তা জানিয়েছেন, বাসবরাজ আরও কয়েকজন উচ্চ পদস্থ মাওবাদী ক্যাডার নিহত হয়েছেন এই অভিযানে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহরাষ্ট্রে ৫৪ জন নকশালকে গ্রেপ্তার করা হয়েছে। ৮৪ জন আত্মসমাপর্ণ করেছে।

Home

‘মহা ঝামেলায় পড়েছি…’ ব্রাত্য বসুর বাড়ির কাছে অবস্থানে চাকরিহারা শিক্ষকরা

এতদিন আন্দোলন ছিল বিকাশ ভবনের সামনে। করুণাময়ীর কাছে। কখনও আবার ধর্মতলায়। তবে এবার চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আছড়ে পড়ল রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে। বৃহস্পতিবার দলে দলে চাকরিহারা শিক্ষকরা জড়ো হয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছে। কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছে যান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা নাছোড়বান্দা। […]

Home

Kajol in Kolkata: ‘দক্ষিণেশ্বর আমার বাপের বাড়ি’, কেন বললেন কাজল?

বলিউড অভিনেত্রী কাজল এলেন দক্ষিণেশ্বরে, মা ভবতারিণীর মন্দিরে পূজো দিলেন নতুন ছবি ‘মা’-র প্রমোশনের আগে। সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নিয়ে কাজল বলেন, “আমি যথেষ্ট আপ্লুত, আমি একজন ভারতীয়।” ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে তাঁর বার্তা—এই ধরনের উদ্যোগে গর্বিত গোটা দেশ। কাজলের সফরে মন্দির চত্বরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ছিল।

Home

Burdwan: ‘হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, তবে গলায় কেন দাগ?’ প্রশ্ন করতেই জামাই যা বলল… – Bengali News | Burdwan Allegations of murder of housewife create a stir in Bhatar, East Burdwan

স্ত্রীকে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla বর্ধমান:  গৃহবধূকে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে।খুনের অভিযোগ উঠল মৃতার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানার পুলিশ। ভাতারের নৃসিংহপুর গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের। ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। […]

Home

উত্তরবঙ্গের ৬ জায়গা থেকে দিঘার বাস কখন ছাড়বে? ভাড়া কত? প্রথমে টিকিটে দামে ছাড়

আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের ছ’টি প্রান্ত থেকে দিঘাগামী বাস পরিষেবা শুরু হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে প্রতি সপ্তাহে দু’দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে বাস ছাড়বে। সেইসব বাসের রুট, উত্তরবঙ্গ থেকে ছাড়ার সময়, দিঘা থেকে ছাড়ার সময়, কলকাতা বা দিঘা পর্যন্ত বাসের ভাড়া-সহ যাবতীয় তথ্য […]

Home

চোখ খুলে ঝুলছে নায়কের, আরিয়ানের লুক দেখে হাসির রোল নেটপাড়ায় – Bengali News | Aryan bhowmik got badly trolled for his serial sequence

বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই যেন কিছু কিছু ক্ষেত্রে চরম নাটকীয়তা। তবে অতিনাটকীয় মোচড় যেন মাঝে মধ্যেই ধারাবাহিকের বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়।কখনও কখনও সেই নাটকীয়তা এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে দর্শকদের মনে আবেগ নয়, বরং ফেটে পড়েন তাঁরা হো হো হাসির রোলে। এমনই এক ঘটনা এবার সান বাংলার ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’-তে দেখা দিল, যেখানে নায়কের চোখ […]

Home

মহিলা কমরেডদের সঙ্গে রাতভর নেত্য! ভিডিয়ো ভাইরাল হতেই পদ খোয়ালেন DYFI নেতা?

ব্যাকগ্রাউন্ডে বাজছে শোনা যাচ্ছে গান। তার তালে তাল মিলিয়ে চলছে উদ্দাম নাচ। নৃত্যরত নারী-পুরুষরা সকলেই বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নেতা ও কর্মী! আর, যেখানে রাতভর এই নেত্য চলেছে বলে খবর, সেটি সংগঠনের নিজস্ব কার্যালয়। এই ঘটনা নাকি ঘটেছে বাঁকুড়ার ডিওয়াইএফআই কার্যালয়ে। সেই নৃত্যকলার নমুনা ভিডিয়ো আকারে (যার সত্যতা হিন্দুস্তান টাইমস বাংলা যাচাই করেনি) সমাজমাধ্যমে ছড়িয়ে […]

Home

মহানায়িকা সুচিত্রা সেনকে অপমান করলেন মহম্মদ ইউনুস – Bengali News | Bangladesh govt college change hostel name from suchitra sen

এবার সুচিত্রা সেনকে অপমান করলেন মহম্মদ ইউনুস। তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে নামাঙ্কিত ছাত্রীনিবাসের নাম রাতারাতি বদলে ফেলে ইউনুস যেন ফের স্পষ্ট করলেন ভারতের প্রতি বিদ্বেষকে। যে ইউনুস, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আঁচড় দিতেও দ্বিধাবোধ করেননি, এবার সেই ইউনুসের দেশের মাটিতেই অপমানিত হলেন ভারতীয় চলচ্চিত্রের মহানায়িকা। বাংলাদেশের পাবনা জেলাতেই জন্ম হয় সুচিত্রা সেনের। সেখানেই কেটেছিল […]

Home

পার্বতী বাউলকে আমেরিকায় ঢুকতে বাধা! মার্কিন বিমানবন্দর থেকেই ভারতে ফিরলেন শিল্পী, কেন? – Bengali News | Baul singer parvathy baul cancels concert in san francisco after being harassed

আমেরিকায় কনসার্ট করতে গিয়ে বিপাকে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্বতী বাউল। মার্কিন বিমানবন্দরে পা রাখতেই তাঁকে মার্কিন মাটিতে ঢুকতে বাধা দেওয়া হল। পার্বতী বাউলের অভিযোগ, তাঁর সঙ্গে রীতিমতো অনুপ্রবেশকারীদের মতো আচরণ করা হয়েছে। নিজের ফেসবুক পেজে হেনস্থার কথা স্পষ্টই লিখেছেন পার্বতী। পার্বতী বাউলের ফেসবুক পোস্ট অনুযায়ী, ১৮ মে রবিবার মার্কিন সময় সন্ধ্যা ৭ টা নাগাদ সানফ্রান্সিসকো […]

Home

Nisith Pramanik: পহেলগাঁওয়ের মতো বাংলাতেও টার্গেট কিলিং চলছে: নিশীথ প্রামাণিক – Bengali News | Nisith pramanik controversial comment on recent issues

মুর্শিদাবাদে সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতি এবং উগ্রপন্থীদের অনুপ্রবেশ সম্পর্কে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক বলেন, “পহেলগাঁওয়ের মতো পশ্চিমবঙ্গে‌ও টার্গেট কিলিং চলছে। পশ্চিমবাংলা ক্রমে উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি সীমান্ত নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন। সেই প্রসঙ্গে নিশীথ অধিকারী বলেন, “পশ্চিমবাংলায় বাংলাদেশী এবং রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে। সাথে সাথে উগ্রপন্থী কার্যকলাপও বাড়ছে। […]