সোমবার সকাল থেকেই সিনেদুনিয়ায় শোকের ছায়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৯০-এর দশকের হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি মুম্বইয়ের মাধ আইল্যান্ডে বসবাস করছিলেন। সঙ্গে থাকতেন স্ত্রী গৌরী ঘোষ। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত খবর পাওয়া মাত্রই গৌরী দেবীর সঙ্গে কথা […]