SSC-র নয়া নিয়োগ এখন স্বাভাবিক ছন্দে চলবে, এখনই হস্তক্ষেপ করতে রাজি নয় হাইকোর্ট, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

SSC-র নয়া নিয়োগ এখন স্বাভাবিক ছন্দে চলবে, এখনই হস্তক্ষেপ করতে রাজি নয় হাইকোর্ট, বাংলার মুখ

Spread the love

এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় সুপ্রিম কোর্ট যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল, সেটার পরে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কিন্তু সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলা দ্রুত শুনতে রাজি হল না হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন, নয়া নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখনই হস্তক্ষেপ করা হবে না। এখন স্বাভাবিক ছন্দেই নয়া নিয়োগ প্রক্রিয়া চলবে। তবে তারইমধ্যে কোনওরকম অসুবিধা হলে সেই বিষয়টি শুনবে হাইকোর্ট। নাহলে আগামী মাসে মামলার শুনানি হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি ভট্টাচার্য।

(বিস্তারিত পরে আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *