2025 - Page 15 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Purba Burdwan: – Bengali News | Young woman voter fell ill at hearing centre in Purba Burdwan

আউশগ্রাম: শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তরুণী বধূ। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল চিকিৎসা কেন্দ্রে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। সোমবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লক অফিসে এসআইআর-এর শুনানির জন্য হাজির হয়েছিলেন বধূ হাসিনা শেখ। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালনের নেতৃত্ব কয়েকজন তৃণমূলকর্মী বিডিও অফিসে […]

Home

Khaleda Zia Passes Away: খালেদা জিয়ার মৃত্যুতে শোকজ্ঞাপন মোদী-হাসিনা-ইউনূসের – Bengali News | India’s PM Modi Mourns Death of Former Bangladesh PM Khaleda Zia

নয়াদিল্লি ও ঢাকা: ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন তিনি। তারপরই বাংলাদেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। ইতিমধ্যে বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নিজের এক্স হ্য়ান্ডেলে মোদী লিখেছেন, ‘বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর […]

Home

অমিতাভের নাতি অগস্ত্যকে ফ্লাইং কিস দিলেন রেখা, কোথায় ঘটল এমন? – Bengali News | Rekha showers love upon Agastya Nanda

শ্রীরাম রাঘবন পরিচালিত যুদ্ধ-নাট্যধর্মী ছবি ‘ইক্কিস’-এর প্রিমিয়ার সোমবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত হয়। বলিউডের বহু তারকা সেখানে উপস্থিত ছিলেন। প্রবীণ অভিনেত্রী রেখা, সোনালি শাড়িতে সেজে অত্যন্ত এলিগ্যান্ট ভঙ্গিতে রেড কার্পেটে আসেন। তবে তাঁর সাজের থেকেও দর্শকদের নজর কেড়েছে ছবির প্রধান অভিনেতা অগস্ত্য নন্দার প্রতি তাঁর স্নেহপূর্ণ আচরণ। ২৫ বছরের অগস্ত্য হলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের […]

Home

Katwa: আর কোনও উপায় নেই! শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে আদালতের বাইরে বসে আছেন ওরা – Bengali News | People sitting outside court for whole night at Katwa for affidavit before SIR hearing

কাটোয়ায় আদালতের বাইরে লাইনImage Credit: TV9 Bangla কাটোয়া: গত ৩-৪ দিন ধরেই তাপমাত্রা ক্রমশ কমছে। আজ, মঙ্গলবার কলকাতার পারদ নেমেছে ১২.৬ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কম। আর সেই কনকনে ঠান্ডার রাতেই দেখা গেল রাস্তার উপর কম্বলমুড়ি দিয়ে বসে রয়েছেন বহু মানুষ। বন্ধ দোকানের সামনে হেলান দিয়ে, খোলা আকাশের নীচে রীতিমতো কাঁপছেন তাঁরা। পূর্ব বর্ধমানের কাটোয়া […]

Home

শ্রুতির দৌড় নিয়ে সমালোচনা, কোন ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি সামনে আনলেন?

‘জোয়ারভাঁটা’ ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়ে নিচ্ছেন শ্রুতি দাস। সম্প্রতি এই ধারাবাহিকে ছদ্মবেশে দেখা গিয়েছে শ্রুতিকে। সেখানে এক বৃদ্ধার লুকে দেখা যায় শ্রুতিকে। একটা দৌড়ের দৃশ্য ছিল। তার জন্য সমালোচনার মুখে পড়েছেন শ্রুতি। এ কেমন দৌড়, এমন মন্তব্য করেছেন একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে। এই সমালোচনার উত্তর দিতে গিয়ে অভিনেত্রী লিখলেন, ” জীবনে কখনও কাউকে কোনওদিন ক্ল্যারিফিকেশন […]

Home

West Bengal News Today Live: আজ সাংবাদিকদের মুখোমুখি হবেন শাহ, বাঁকুড়ার সভায় মমতা – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee Amit Shah latest news

আজ মরসুমের শীতলতম দিন। ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। তবে ভোটের পারদ ক্রমশ চড়ছে। তিনদিনের সফরে সোমবারই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতা-কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি সাংবাদিক বৈঠক করার কথাও আছে তাঁর। অন্যদিকে, বাঁকুড়ার জনসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Home

West Bengal Weather: উত্তুরে হাওয়ায় পড়তে পারে বাঁধ, ‘কোল্ডেস্ট ডে’-তে শীত দিল দুঃখের খবর – Bengali News | West Bengal and Kolkata Weather Report for 30th December, Kolkata Sees Season’s Coldest Days

কলকাতা: ডিসেম্বরের শহর পেল ‘স্যান্টার উপহার’। এক নয়, একাধিক বার ‘কোল্ডেস্ট ডে’ নজির গড়ল কলকাতা। আরও একবার সাক্ষী থাকল মরসুমের শীতলতম দিনের। মঙ্গলবার এক ধাক্কায় পারদ নামল শহরের। ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খোদ আলিপুরেই। এ যেন শীতে ‘ঝোড়ো ব্যাটিং’। যার আঁচ পাওয়া গিয়েছিল বড়দিনেই। তবে শুধুই যে পারদ নামল এমনটা নয়। গোটা রাজ্যের নানা প্রান্তেই […]

Home

Birati Fire Breaks Out: ‘এ তো শ্মশান…’, এক রাতে পুড়ে ছাই যদুবাবুর বাজারের শতাধিক দোকান – Bengali News | Jadubabu’s Bazaar in Birati E Engulfed in Flames, Causes Huge Damage

উত্তর ২৪ পরগনা: প্রায় প্রত্য়েকের চোখেই জল। নিজের জীবনের অন্যতম সম্বল পুড়তে দেখছিলেন তাঁরা। কিছুই করার নেই, যতক্ষণে তাঁদের কাছে খবর পৌঁছেছে, ততক্ষণে সবটাই প্রায় শেষ হয়ে গিয়েছে বললেই চলে। এক রাতে ভস্মীভূত ২০০-এর অধিক দোকান। সর্বস্বান্ত হলেন ব্যবসায়ীরা। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবুর বাজারের। সোমবার গভীর রাতে আগুন লাগার […]

Home

Khaleda Zia Passes Away: সংসার-প্রিয়, রাজনীতি-বিমুখী! দিনাজপুরের পুতুল কীভাবে হয়ে উঠেছিলেন খালেদা জিয়া? – Bengali News | Bangladesh mourns former pm khaleda zia who redefined the nations political landscape

একনজরে খালেদা জিয়ার জীবনImage Credit: X ঢাকা: তাঁকে ঘিরে বিতর্ক রয়েছে, অভিযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করলে, তা খালেদা জিয়া ব্যাতীত নয়। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বড়দিনে ১৭ বছর ছেলে তারেক রহমানের দেশে ফিরে আসা। তারপর ঠিক পাঁচ দিনের মাথায় প্রয়াত হলেন […]

Home

Khaleda Zia Death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া – Bengali News | Breaking: Khaleda Zia, Former Bangladesh PM, Dies at 80

ঢাকা: বাংলাদেশের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালো জিয়া। গত ২৩ নভেম্বর থেকে ঢাকার ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। দিন তিনেক আগেও খালেদা জিয়ার চিকিৎসার জন্য় তৈরি মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা অত্যন্ত জটিল। অবশেষে সেই জীবন-মৃত্যুর লড়াইয়ে হার […]