মহেশতলায় তুলসি মঞ্চে হামলার অভিযোগে গোষ্ঠী সংঘর্ষের পর এবার একই অভিযোগ উঠল নন্দীগ্রামে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মহরমের মিছিল থেকে নন্দীগ্রামের আসাদতলায় তুলসি মঞ্চের ওপর আক্রমণ হয়েছে। পালটা প্রতিরোধের মুখে পুলিশের সাহায্যে আলো বন্ধ করে পালাতে বাধ্য হয়েছে হামলাকারীরা। সোমবার বিকেলে নন্দীগ্রামের বয়ালে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রার শেষে সাংবাদিকদের মুখোমুখি […]