নয়াদিল্লি: সুপ্রিম-পরামর্শ মানতে নারাজ দেশের নির্বাচন কমিশন। গত ১০ই জুলাই শীর্ষ আদালতে বিহারের ভোটার সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতে চলা শুনানিতে কমিশনকে পরিচয়-তথ্য হিসাবে আধার, রেশন ও ভোটার কার্ডকে গণ্য করার পরামর্শ দিয়েছিল বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। দিন দশেক পেরিয়ে সোমবার সেই আবেদনের ভিত্তিতে একটি ‘জবাবি’ হলফনামা শীর্ষ আদালতে জমা […]