ঐতিহ্যের ডুরান্ড কাপে শুরুটা দুর্দান্ত করেছে মোহনবাগান। তাও আবার দশ জনে মিলে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বিতে মহমেডানের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। প্রথমার্ধের শেষ মুহূর্তে আপুইয়ার রেড কার্ডে ১০ জনে পরিণত হয় মোহনবাগান। এরপরও ৩-১ ব্যবধানে জয়। তিনটি গোলেই ভূমিকা রেখেছেন লিস্টন কোলাসো। ফ্রি-কিকে গোলের খাতা খুলেছিলেন। এরপর সুহেল ভাট-এর গোলে অ্যাসিস্ট এবং শেষে পেনাল্টি থেকে গোল। […]