IND vs ENG: ম্যাচ জিন্দা হ্যায়! রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মন্দ আলো-বৃষ্টিতে থেমে খেলা - Bengali News | IND vs ENG 5th Test: Play halted for bad light and Rain, England Need 35 Runs - 24 Ghanta Bangla News
Home

IND vs ENG: ম্যাচ জিন্দা হ্যায়! রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মন্দ আলো-বৃষ্টিতে থেমে খেলা – Bengali News | IND vs ENG 5th Test: Play halted for bad light and Rain, England Need 35 Runs

ওভাল টেস্ট জমজমাট। দিনের খেলা আর হবে কি না সন্দেহ রয়েছে। প্রাথমিক ভাবে মন্দ আলোর কারণে খেলা বন্ধ করা হয়েছিল। যদিও খেলা বন্ধের কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি। যে কারণে মনে করা হচ্ছে পঞ্চম দিনই ম্যাচের ফয়সালা হবে। মন্দ আলোয় খেলা বন্ধ না হলে রেজাল্ট চারদিনেই হয়ে যেত। তবে দুর্বল হৃদয় ক্রিকেট প্রেমীদের জন্য এই ম্যাচ যে এখন ভয়ঙ্কর, বলাই যায়। ম্যাচের তৃতীয় দিন অবধি মনে হচ্ছিল, ভারতের জয় সময়ের অপেক্ষা। চতুর্থ দিন আসল ‘টেস্ট’ শুরু হল। তবে ম্যাচ এখনও জিন্দা হ্যায়। দু-দলের কাছেই সমান সুযোগ রয়েছে।

ইংল্যান্ডকে এই টেস্ট এবং সিরিজ জিততে ইতিহাস গড়তে হবে। ৩৭৪ রানের বিশাল টার্গেট। তা যদিও এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ রানে। কিন্তু এই ৩৫টা রানও এখন সাড়ে তিনশোর সমান। পরিস্থিতি তেমনই। এই টার্গেট দেওয়ার পর সকলেই ধরে নিয়েছিলেন ভারতের জয় নিশ্চিত। কারণ, ওভালে কখনও ২৫৩-র বেশি রান তাড়া করে জয়ের নজির নেই। তাও সেটি শত বর্ষ আগের ঘটনা। ইংল্যান্ড সেই ইতিহাস বদলানোর লক্ষ্যেই।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *