দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে আগেও খেলেছেন। বেবি এবি নামেই পরিচিত ডিওয়াল্ড ব্রেভিস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অতীতে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। কিন্তু গত মরসুমের মেগা অকশনে অবিক্রিতই ছিলেন এই তরুণ বিধ্বংসী ব্যাটার। পরে অবশ্য আইপিএলে অন্য টিমে ডাক পেয়েছিলেন। কিন্তু তাঁকে খেলানো হবে কি না, সেই নিয়ে নিশ্চয়তা দিতে পারেনি যে টিম তাঁকে ডেকেছিল। ব্রেভিসও আগ্রহ দেখাননি। […]