চুরি হয়ে গিয়েছিল সাঁতারু তথা প্রাক্তন সাংসদ বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক। সেই ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল রাজ্য পুলিশ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেই পদক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় সে নিজের দোষ স্বীকার করেছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। পদক ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বুলা চৌধুরী এবং […]