Abhishek Banerjee: ‘ক্ষমা চান অথবা তালিকা প্রকাশ করুন’, বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে কমিশনের কাছে বড় দাবি অভিষেকের – Bengali News | Abhishek Banerjee at a press conference after meeting with the Election Commission
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
নয়া দিল্লি: আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ১০ জন সাংসদ, রাজ্য সরকারের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীরা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হয়। তিন ঘণ্টা ধরে বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক যে ফলপ্রসূ হয়নি, তাঁরা যে একাধিক প্রশ্নের সঠিক কোনও উত্তর পান নি, তা বলেন। সাংবাদিক বৈঠকে অভিষেক কী কী বললেন…
Key Highlights
- আগের বার ২৮ নভেম্বর, আমাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একটাও জবাবের উত্তর সঠিকভাবে দেওয়া হয়নি। এবারও আমরা ১০-১১ টা পয়েন্ট নিয়ে এসেছিলাম জানতে। কিন্তু ২টো ৩টে প্রশ্নের উত্তর বাদ দিয়ে কোনও বিষয়েই উত্তরে কোনও স্বচ্ছতা ছিল না। আমি ওদের এসআইআর-এর বিষয়ে জিজ্ঞাসা করি তো, ওরা উত্তর দেয় নাগরিকত্ব নিয়ে।
- ১ কোটি ৩৬ লক্ষ কেস। ওর আলাদা ৫-৬টা ক্যাটাগরি রয়েছে। কোনও কেসে বাবার সঙ্গে ছেলের ১৫ বছরের বয়সের পার্থক্য রয়েছে। কোথাও নামে ভুল, পদবিতে ভুল, কিংবা ঠিকানায় ভুল। কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়নি। AEROদের লগিংয়ে কিছু কেস আপলোড করা হয়েছে। যে অ্যাপ দিয়ে আপলোড করা হচ্ছে, সেটাতেও বেশ কিছু সমস্যা রয়েছে। এটা আজকে বলেছি।
- যখনই logical discrepancies ক্যাটাগরিতে যাওয়া হচ্ছে, চারটে ভাগ আসছে। সেখানে সব Ok থাকলেও, অকোমেটিক শুনানির নোটিস ইস্যু হচ্ছে।