‘এসডিও-কে ডেকে পাঠান’, আবার হিয়ারিং বন্ধ করতে গেলেন বিধায়ক – Bengali News | Asit Majumdar again reached to stop hearing on Tuesday
সোমবারই চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে তুুমুল উত্তেজনা ছড়ায়। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারের হম্বিতম্বি শুরু করেন। তাঁর দাবি ছিল, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। পরে কমিশনের নির্দেশে শুনানি চালু হয়। কমিশন জানিয়ে দেয়, বিএলএ ২ দের প্রবেশ করতে দেওয়া হবে না। এবার ফের হাজির হলেন বিধায়ক। তাঁর দাবি, নির্দেশিকা লিখিত আকারে দিতে হবে।