Amit Shah: ‘পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত’, কলকাতায় পা দিয়েই বললেন শাহ – Bengali News | Union Home minister Amit Shah comes to Kolkata for 3 days visit
তিনদিনের সফরে কলকাতায় অমিত শাহImage Credit: Social Media
কলকাতা:
পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। আগামীকাল বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরের দিন
এর সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করব এবং কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করব।
অমিত শাহের বৈঠক
বঙ্গে সাংগঠনিক ক্ষেত্রে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে দল, বুঝতে চাইলেন অমিত শাহ।
সদস্যতা অভিযান, দলীয় সাংগঠনিক নির্বাচন, সভাপতি নির্বাচন, বুথ সশক্তিকরণ – এই সব পর্ব পেরিয়ে দলের সাংগঠনিক অবস্থা কি? হিসাব নিকাশ বুঝলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
পথসভা চলছে। সেখানে কোথায় কেমন সাড়া মিলছে? স্থানীয় ইস্যুকে তুলে ধরা হয়েছে কি না, এগুলো সম্পর্কে কি অবস্থা, বুঝলেন শাহ।
জানুয়ারি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারের জন্য কি কি করছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাঁদের কি ভাবনা রয়েছে তাও জানলেন অমিত শাহ।
রথযাত্রা কি ভাবে হবে, কোন রুটে হবে? মানুষের সাড়া কেমন মিলতে পারে? কোথায় সুবিধা হবে? কোথায় অসুবিধাও হতে পারে — এসব সম্পর্কে শাহকে নিজেদের ভাবনা জানালেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।
আজকের বৈঠকে শাহ বুঝলেন, শুনলেন তেমনই সূত্রের খবর।