দলীয় কর্মীকে গ্রেফতারির প্রতিবাদে শুভেন্দুর মিছিল - 24 Ghanta Bangla News
Home

দলীয় কর্মীকে গ্রেফতারির প্রতিবাদে শুভেন্দুর মিছিল

Spread the love

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম থানায় গিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি! মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। প্রসঙ্গত, বড়দিনের বিকেলে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি প্রচার ট্যাবলো ভাঙচুরের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলে । যদিও ওই সব তোলা অভিযোগ খারিজ করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল দুর্ঘটনার ফলে গাড়িটি ভেঙেছে, তার দায় গেরুয়া শিবিরের উপর উদ্দ্যেশেপ্রণোদিতভাবে চাপানোর চেষ্টা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *