West Bengal News Today Live: 'শুনানির নামে হেনস্থা', প্রবীণ জনতার হয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল - Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news - 24 Ghanta Bangla News
Home

West Bengal News Today Live: ‘শুনানির নামে হেনস্থা’, প্রবীণ জনতার হয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news

Spread the love

কলকাতা: দলের বিএলএ-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই কমিশনে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জানিয়েছিলেন, সোমবারেই কমিশনের তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠাবেন তিনি। কিন্তু কোন সুবাদে এই প্রতিনিধি দল পাঠাতে চলেছেন অভিষেক?

রাজ্য়ের শাসক শিবিরের নজরে SIR শুনানি। বয়স্কদের হয়রানি রুখতেই এই প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। অভিষেকের অভিযোগ, ‘সব বাংলাকে টার্গেট করে করছে। এখানে কম নাম বাদ গিয়েছে। তারপরও বাংলাকে হেনস্থা করতে এই সকল ব্যবস্থা। বয়স্কদের শুনানিতে ডেকে পাঠাচ্ছে। তাঁদের ভোট যদি বাড়ি থেকে নেওয়া হয়, তা হলে হিয়ারিংও বাড়িতে গিয়ে করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *