নয়াদিল্লি: ‘মুক্তি নয়!’, উন্নাও-কাণ্ডে দোষী সাব্যস্ত আসামী তথা বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেঙ্গারের জামিন নির্দেশে স্থগিতদেশ দিল দেশের শীর্ষ আদালত। এই রায়ের ফলে আপাতত জেলমুক্তি হচ্ছে না ওই বিধায়কের। যার জেরে স্বস্তি পেল উন্নাও-কাণ্ডের নির্যাতিতা ও তাঁর পরিবার।